Saturday, October 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

September 7, 2025
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন। মতবিনিময় সভায় জামায়াত আমির ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর মতোই আমাদেরও ফিলিস্তিনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে, যা চিরদিন অটুট থাকবে।” তিনি গাজার চলমান মানবিক বিপর্যয়, অবকাঠামো ধ্বংস ও গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, “ইসরাইলের আগ্রাসন শুধু ফিলিস্তিন নয়, বিশ্বশান্তির জন্যও ভয়াবহ হুমকি।” তিনি জাতিসংঘ, ওআইসি ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত রামাদান বলেন, “বাংলাদেশের জনগণের বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Related Posts

অন্যান্য

​দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

October 24, 2026
আন্তর্জাতিক

ট্রাম্পকে খুশি করতে তেল দিচ্ছে পুতিন! ২০২২ সালের পর প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল

October 24, 2026
আন্তর্জাতিক

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

October 24, 2026

পার্বত্য চট্টগ্রামে থাকা সন্ত্রাসীদের ব্রাশফায়ার করে মেরে ফেলার দাবি থোয়াই চিংয়ের

October 24, 2026

​দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

October 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version