Friday, October 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

সৈয়দপুরে আ.লীগের ৫ নেতা বিএনপির পদ পেলেন

September 8, 2025
A A
সৈয়দপুরে আ.লীগের ৫ নেতা বিএনপির পদ পেলেন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী রেলওয়ে শ্রমিক লীগের পাঁচ নেতা।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার।

এর আগে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) রাতে রেলওয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতেই আওয়ামীপন্থী পাঁচ নেতাকে বিভিন্ন পদে রাখা হয়।

সূত্র জানায়, রেলওয়ে কারখানার পাশে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কমিটির ঘোষণা দেন রেলশ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।

নতুন কমিটিতে আওয়ামী রেলওয়ে শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি আতাউল ইসলামকে সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, কার্যকরী সদস্য সানাউল হককে সাংগঠনিক সম্পাদক, উপদেষ্টা সদস্য লিটন খাঁনকে আইনবিষয়ক সম্পাদক এবং মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এই সিদ্ধান্তে জাতীয়তাবাদী শ্রমিক দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগপন্থীদের দিয়ে কমিটি গঠন করায় প্রকৃত বিএনপি কর্মীরা উপেক্ষিত হয়েছেন। এতে তারা মনে করছেন, আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করা হলো।

এ প্রসঙ্গে নবনিযুক্ত সভাপতি আতাউল ইসলাম বলেন, স্বৈরাচার সরকারের সময় চাপে পড়ে শ্রমিক লীগে যুক্ত হয়েছিলাম, তবে কখনও সক্রিয় ছিলাম না। কাজের প্রয়োজনে নামমাত্র যুক্ত ছিলাম।

অন্যদিকে, রেল শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম বলেন, কমিটিতে যাদের রাখা হয়েছে তারা ভালো মানুষ। চাপে পড়ে শ্রমিক লীগে ছিলেন, আওয়ামী লীগ করার মানসিকতা ছিল না। ৫ আগস্টের পর তারা শ্রমিক দলের ফরম পূরণ করেছেন, তাই কমিটিতে রাখা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, আওয়ামীপন্থীদের দিয়ে কমিটি গঠনের বিষয়টি আমরা জানার পর কেন্দ্রকে অবহিত করব। বিএনপির নীতিই হলো— কোনো আওয়ামীপন্থীর স্থান দলে হবে না। আমরা সেই নীতির ভিত্তিতেই পদক্ষেপ নেব।

Related Posts

বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
জামায়াত

সাজেক পরিস্থিতির আসল ঘটনা প্রকাশের দাবি জামায়াত আমিরের

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version