সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আপ বাংলাদেশ

হাসান রূহী - হাসান রূহী
মে ৯, ২০২৫
A A
রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো এই প্ল্যাটফর্মটি।

শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই বিপ্লবের শহীদ ওসমান পাটোয়ারির পিতা আব্দুর রহমান।

আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্যসচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ। এছাড়া রাফে সালমান রিফাত প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদ প্রধান সংগঠক এবং শাহরীন ইরা মুখপাত্র হয়েছেন। এসময় ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, আহত যোদ্ধারা এবং শহীদ পরিবারের সদস্যরা।

এসময় আবেগতাড়িত কণ্ঠে শহীদ ওসমান পাটোয়ারীর পিতা বলেন, আমার সন্তানকে ৫৫টি গুলি করা হয়েছে। নয় মাস পেরিয়ে গেলেও খুনিদের বিচার হয়নি। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সরকার আমাদের ব্যঙ্গ করছে। আমাদের হৃদয়ের দাবি- আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।

আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট যেন হারিয়ে না যায়, সেজন্যই এই প্ল্যাটফর্ম। এটি মূলত একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ। নতুন রাজনীতি মানে শুধুই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন- আমাদের রাজনীতি তাই।

আরওপড়ুন

গণভোট মানেন কি মানেন না—স্পষ্ট করুন: নাহিদ ইসলাম

ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি

প্লাটফর্মটির প্রাথমিক লক্ষ্যমাত্রা উল্লেখ করে জুনায়েদ বলেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হবে।

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা বলেও উল্লেখ করেন তিনি।

জানা যায়, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্য। আর দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে এটি। একই সাথে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ লক্ষ্যে এগিয়ে যাবে প্লাটফর্মটি । ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্লাটফর্ম সক্রিয় ভূমিকা থাকবে ।

সম্পর্কিত খবর

গণভোট মানেন কি মানেন না—স্পষ্ট করুন: নাহিদ ইসলাম
এনসিপি

গণভোট মানেন কি মানেন না—স্পষ্ট করুন: নাহিদ ইসলাম

মার্চ ১৫, ২০২৬
ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি
বাংলাদেশ

ছাত্রদল সভাপতির নেতৃত্বে গাড়ি আটকে ১৬০টি মুরগি চুরি

মার্চ ১৫, ২০২৬
ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
বাংলাদেশ

ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

মার্চ ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মার্চ ১৬, ২০২৬
ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মার্চ ১৬, ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০