বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার রোডম্যাপ চাইলেন নাহিদ ইসলাম

সেপ্টেম্বর ১৬, ২০২৫
A A
বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার রোডম্যাপ চাইলেন নাহিদ ইসলাম
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের সময়কার গুম, হত্যা ও ফ্যাসিবাদী অপরাধের বিচার যেন নির্বাচনের পরও নিরবচ্ছিন্নভাবে চলে, সে জন্য অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপ চেয়েছেন তিনি।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিতে সেদিন দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের পক্ষ থেকে ছাত্র-জনতার ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আমাদের প্রথম দাবি ছিল বিচারপ্রক্রিয়া যেন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার মামলায় তিনি হয়তো শেষ সাক্ষী। তার সাক্ষ্য শেষে এ মামলা রায়ের দিকে যাবে। তবে শুধু এই একটি মামলা নয়, সারা দেশেই গণহত্যা, নির্যাতন, নিপীড়ন ও গ্রেপ্তারের বহু ঘটনা রয়েছে, যার বিচার দীর্ঘমেয়াদে চলতে থাকবে।

তিনি আরও বলেন, “আমাদের দাবি—নির্বাচনের পরও এই বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। ট্রাইব্যুনালসহ অন্যান্য আদালতে তা অব্যাহত রাখতে হবে। সরকারের পক্ষ থেকে একটি রোডম্যাপ দিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলও যেন তাদের নির্বাচনী ইশতেহারে এই অঙ্গীকার অন্তর্ভুক্ত করে।”

ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে এনসিপির আহ্বায়ক বলেন, এখন পর্যন্ত প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং দ্রুত রায়ের দিকে যাচ্ছে। তবে বাকি মামলাগুলোতেও যেন যথাযথ গুরুত্ব দিয়ে বিচারকাজ চালানো হয়। নির্বাচনের আগে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

বেনজীরকে ফেরানো নিয়ে অনিশ্চয়তা

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

জুলাই ২, ২০২৬

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

জুলাই ২, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে: মাওলানা আবদুল হালিম

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version