সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

সরাইলে একইসঙ্গে আওয়ামীলীগ ও বিএনপির পদে থাকা বাচ্চু এখন কারাগারে

সেপ্টেম্বর ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

হাসিনা সরকারের আমলে ডিবি প্রধান হারুনের সঙ্গে সখ্যতার সুযোগ’কে কাজে লাগিয়ে ত্রাসের রাজত্ব কায়েম ও অবৈধভাবে শতকোটি টাকার মালিক বনে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে সরাইল থানায় সোপর্দ করে ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃৃত বাচ্চু মিয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের আবেদ আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, আওয়ামীলীগ নেতা বাচ্চু মিয়া’র বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, নাশকতা, চাঁদাবাজি ও সংঘর্ষে উসকানির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামীলীগ ও ডিবি হারুনের ছত্রছায়ায় নানা অপকর্মের পাশাপাশি বাচ্চুর বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী মানুষদের জমি দখল এবং ধর্ষণের অভিযোগ দীর্ঘদিন আগে উঠলেও অর্থ ও ক্ষমতার জোরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।

তবে আওয়ামীলীগের অলৌকিক শক্তি’র পাশাপাশি বিএনপির শাসনামলে’ও প্রভাব প্রয়োজনে’র দিকটি মাথায় রেখে বিএনপির অরুয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ-ও বাগিয়ে নেন বাচ্চু। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিজের মহা বিপদ আন্দাজ করে নিজেকে রক্ষা করতে খোলস পাল্টে অরুয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ানো শুরু করেন তিনি। তবে ছলচাতুরী করেও শেষ রক্ষা হয়নি তার। এদিকে একই ব্যক্তি দুই দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকায় এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক চলছে দীর্ঘদিন যাবত। দেরিতে হলেও তাকে গ্রেফতারের ফলে স্বস্তি ফিরে এসেছে সরাইল উপজেলা’র অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন মহলের মাঝে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক অনেক নেতার দাবি, গ্রেফতার হওয়া এ নেতা দলে প্রভাব খাটানো, অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং ব্যক্তিস্বার্থে রাজনৈতিক অবস্থান কাজে লাগানোর কারণে বহুবার সমালোচনার মুখে পড়েছিলেন। তার আচরণে দলের তৃণমূল নেতাকর্মীরাও ক্ষুব্ধ ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা, ৪ গ্রামের যাতায়াত বন্ধ

আগস্ট ২৪, ২০২৬
আওয়ামী লীগ

চাকরি গেল বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর

আগস্ট ২৪, ২০২৬
বিএনপি

নিজ দলের দুই সদস্যকে সিট দখল নিয়ে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে ফের আন্দোলনের হুমকি সিজেপির

আগস্ট ২৪, ২০২৬

খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা, ৪ গ্রামের যাতায়াত বন্ধ

আগস্ট ২৪, ২০২৬

৬ মাস মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version