মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলের লাগাতার হামলা, বহু বেসামরিক নিহত

- তুহিন সিরাজী
সেপ্টেম্বর ১৭, ২০২৫
A A
ইয়েমেনে ইসরায়েলের লাগাতার হামলা, বহু বেসামরিক নিহত
Share on FacebookShare on Twitter

ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হুদায়দা বন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। হুতি-অনুমোদিত আল মাসিরাহ টেলিভিশন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। ইসরায়েলের দাবি, এসব হামলা হুতিদের সামরিক কার্যক্রমের জবাব; তবে এতে বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। খবর আল জাজিরার।

আল মাসিরাহর তথ্যমতে, ওই দিন হুদায়দা বন্দরে ১২ দফা বিমান হামলা চালানো হয়। হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে জানান, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার জবাব দিচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দর খালি করার জন্য সতর্কতা জারি করে।

রয়টার্সকে স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্য ছিল তিনটি ডক, যা আগের আক্রমণের পর মেরামত করা হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ মিনিট ধরে এই হামলা চলে। পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “হুতিরা যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তাদের চরম মূল্য দিতে হবে।”

২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের পক্ষে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে এবং লোহিত সাগরের জাহাজগুলোকেও টার্গেট করছে। মঙ্গলবার ইসরায়েল দাবি করে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যার ফলে পশ্চিম জেরুজালেমে সাইরেন বাজে। এর পাল্টা জবাবে হুদায়দা বন্দরসহ বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়।

সম্প্রতি সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। গত রবিবার হুতিরা ইসরায়েলের ইলাত শহরের রামোন বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে দুজনকে আহত করে এবং কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দেয়। এর আগে বুধবার ইসরায়েলি হামলায় সানা ও আল-জাওফে বহু মানুষ নিহত হয়, যাদের মধ্যে ৩১ জন সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষ অংশ নেয়।

গত মাসের শেষ দিকে ইসরায়েলি হামলায় সানায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হন, সঙ্গে তার মন্ত্রিসভার অর্ধেক সদস্যও মারা যান। এরপর হুতিরা প্রতিশোধের হুমকি দেয় এবং তাদের নেতৃত্ব ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
আন্তর্জাতিক

আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প

এপ্রিল ২১, ২০২৬
আন্তর্জাতিক

আইআরজিসির অভিযান: ‘শত্রুরাষ্ট্রের পক্ষে কাজ’ অভিযোগে গ্রেপ্তার ১২৭

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version