সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পটুয়াখালীতে মসজিদের জমির মালিকানা দাবি বিএনপি নেতার

তুর্জ খান - তুর্জ খান
সেপ্টেম্বর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে বিএনপি নেতার হুমকির কারণে চালিতাবুনিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের প্রায় ১৫ একর জমি অনাবাদি পড়ে আছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা নজরুল খাঁন চাষাবাদে বাধা দেওয়ায় ভুক্তভোগীরা থানা ও উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রতিকার মেলেনি।

সূত্র জানায়, চম্পাপুরের কৃষ্ণপুর মৌজার এসএ ৩৩ নম্বর খতিয়ানের ১৫.৮০ একর জমি ১৯৫৭ সালে দানবীর সফিজ উদ্দিন হাওলাদার ওয়াকফ দলিল মূলে মসজিদের নামে হস্তান্তর করেন। এরপর থেকে প্রায় সাত দশক ধরে জমির আয় মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হয়ে আসছিল। তবে গত বছর চাষাবাদে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ বছরও মৌসুম শেষে জমি অনাবাদি থেকে যায়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর-১৮ মৌজার ৪ নম্বর খতিয়ানের ১৪.৬৩ একর জমি মসজিদের নামে মোতওয়াল্লি পরিচালিত ওয়াকফ এস্টেটভুক্ত। ২০২৪-২৫ অর্থবছরের বকেয়াসহ ৩২ হাজার ১৪০ টাকা ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়েছে।

মসজিদ কমিটির সদস্য আতিকুর রহমান পিন্টু জানান, জমি চাষের জন্য ইউএনও বরাবর আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরওপড়ুন

মুরগি লুটের অভিযোগে বহিস্কার কলেজ শাখা ছাত্রদল সভাপতি

তিন জেলায় নতুন পুলিশ সুপার

এ বিষয়ে চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল খাঁন দাবি করেন, “ওই জমি আমাদের, এ নিয়ে মামলা চলছে। আওয়ামী লীগ আমলে তালুকদার পরিবার জোরপূর্বক জমি ভোগদখল করেছে। আমরা বুঝে না পাওয়া পর্যন্ত জমি অনাবাদি থাকবে।”

তবে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “মসজিদের নামের জমি প্রাথমিকভাবে স্পষ্ট। উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম, কিন্তু নজরুল কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। এ বিপুল জমি চাষাবাদ করা দরকার। প্রয়োজনে বর্গাচাষি দিয়ে চাষাবাদ করার উদ্যোগ নেওয়া হবে।”

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, জমি সংক্রান্ত অভিযোগ পুলিশের এখতিয়ারভুক্ত নয়, এটি আদালতের বিষয়। তবে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে, সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

মুরগি লুটের অভিযোগে বহিস্কার কলেজ শাখা ছাত্রদল সভাপতি
বাংলাদেশ

মুরগি লুটের অভিযোগে বহিস্কার কলেজ শাখা ছাত্রদল সভাপতি

মার্চ ১৬, ২০২৬
একযোগে বদলি ৩০ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তাকে
বাংলাদেশ

তিন জেলায় নতুন পুলিশ সুপার

মার্চ ১৬, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
বাংলাদেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬
ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬
ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০