সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

মে ১২, ২০২৫
A A
আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহের সঞ্চালনায় সাধারণ সভায় আপ বাংলাদেশের মূলনীতি, সংগঠন বিস্তৃতি ও আগামী দিনের রাজনৈতিক পলিসি নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে জনকল্যাণে ব্যবহারের ব্যবস্থা গ্রহণ, জুলাই সনদে নিষিদ্ধ ঘোষণার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হুমকির প্রেক্ষিতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এসব দাবি সরকারের কাছে জানানো হবে।

এছাড়া, প্রথম সাধারণ সভায় ৩টি কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং ফাইন্যান্স পলিসি কমিটিকে ৭ দিনের মধ্যে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এছাড়া ১ মাসের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ প্রস্তাব করার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলা-উপজেলা কমিটি করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংগঠন বিস্তৃতিতে উপজেলায়-উপজেলায় সফর করা এবং বিভিন্ন কর্মসূচি পালন করার বিষয়ে আলোচনা হয়।

আহ্বায়ক, সদস্য সচিব সহ প্রথম সাধারণ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং ৬২ জন কেন্দ্রীয় সদস্য।

সম্পর্কিত খবর

জামায়াত

গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে: পরওয়ার

আগস্ট ৩১, ২০২৬
জামায়াত

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশ

ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গুম প্রতিরোধ অর্ডিন্যান্স বহাল রাখতে হবে: পরওয়ার

আগস্ট ৩১, ২০২৬

মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠক, কী কথা হলো

আগস্ট ৩১, ২০২৬

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version