শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

মির্জা ফখরুলকে নাম ধরে ডাকা, তাসনিম জারাকে অশ্লীল গালি

সেপ্টেম্বর ২৩, ২০২৫
A A
মির্জা ফখরুলকে নাম ধরে ডাকা, তাসনিম জারাকে অশ্লীল গালি
Share on FacebookShare on Twitter

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা টার্মিনালে জড়ো হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ করেন এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ‘নাম ধরে’ উদ্দেশ্য করে অপমান করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের আগমনের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকেই বিমানবন্দরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে, স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন যুক্তরাষ্ট্র বিএনপি ও অন্তর্বর্তী সরকারের শরিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থেকে পাল্টাপাল্টি স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। উত্তেজনা চরমে ওঠে প্রতিনিধি দলের সদস্যরা টার্মিনাল থেকে বের হওয়ার সময়। বিশেষ করে আখতার হোসেন ও তাসনিম জারা গাড়ির দিকে রওনা দিলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

ঘটনার ভিডিও ভাইরাল হলে প্রবাসী রাজনৈতিক কর্মী ও সাধারণ প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকারনাইন সায়ের সামিও সামাজিকমাধ্যমে লেখেন, “যাদের অতিথি হিসেবে সঙ্গে নিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও তো আপনার দায়িত্ব ছিল ইউনূস সাহেব। ফ্লাইটের ভেতর ছবি তুললেন, প্রচার করলেন, কিন্তু অবতরণের পর নিজে নিরাপত্তায় ঢেকে গেলেন, অথচ অতিথিদের অরক্ষিত রেখে অপমানজনক পরিস্থিতিতে ফেললেন। সরকারি কর্মকর্তারা যারা ফ্লাইটে এত ছবি তুললেন, তারাও কোথায় গেলেন?”

এ ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইটস থেকে আওয়ামী লীগকর্মী মিজান চৌধুরীকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমেদ এবং কুষ্টিয়া জেলা সমিতি-ইউএসএ’র সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ তাহের, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

ড. ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার বক্তব্যে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জুলাই ৪, ২০২৬
বিএনপি

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
বিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা

জুলাই ৪, ২০২৬

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জুলাই ৪, ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version