সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল সভাপতি

তুর্জ খান - তুর্জ খান
সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

কক্সবাজার মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় কেন্দ্রীয় ছাত্রদল সম্প্রতি ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।

২৪ সেপ্টেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি হয়েছেন তাহমিদ আলম সফি। কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নাঈম তোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাবিত তাবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলিফা ফারদিন।

তথ্য যাচাইয়ে জানা গেছে, ছয় সদস্যের মধ্যে পাঁচজনই ইন্টার্নশিপের শেষ পর্যায়ে। কেবল সাবিত তাবি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তবে নতুন সভাপতি তাহমিদ আলম সফির অতীত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি আগে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কক্সবাজার জেলা শাখার সমাজসেবা সম্পাদক ছিলেন এবং ছাত্রলীগের কর্মসূচিতেও অংশ নিতেন। শহীদ মিনারে ফুল দেওয়া থেকে শুরু করে ফেসবুকে ছাত্রলীগের প্রচারণাও করেছেন।

তবে সফির দাবি, পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বিএনপির সঙ্গে যুক্ত। তার বাবা সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। কলেজ জীবনে জোরপূর্বক নাম যুক্ত করে তাকে বঙ্গবন্ধু ছাত্র পরিষদে নেওয়া হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, “আমার মননে সবসময় ছাত্রদল ও জাতীয়তাবাদী আদর্শ কাজ করেছে।”

আরওপড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার করা হলো স্বামীকে

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

উল্লেখ্য, বর্তমানে কক্সবাজার জেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। এক বছর দুই মাস আগে জেলা কমিটি ভেঙে দেওয়ার পর থেকে শূন্যতা চলছে। অন্যদিকে গত ২৯ আগস্ট থেকে কলেজ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটি অনুমোদন দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান জানান, মেডিকেল কলেজের কমিটিগুলো সরাসরি কেন্দ্রীয় ছাত্রদল দেখে। তবে তাহমিদ সফির বিতর্কিত অতীতের কারণে তাকে ফুল দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই এ কমিটি অনুমোদনকে ঘিরে কক্সবাজারে ব্যাপক আলোচনা চলছে।

সম্পর্কিত খবর

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার করা হলো স্বামীকে
বাংলাদেশ

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার করা হলো স্বামীকে

মার্চ ১৬, ২০২৬
ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি
প্রধান সংবাদ

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬
ঢাবি ভিসি হলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম
প্রধান সংবাদ

ঢাবি ভিসি হলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার করা হলো স্বামীকে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার করা হলো স্বামীকে

মার্চ ১৬, ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির, দুই ভেন্যুতে খেলা

মার্চ ১৬, ২০২৬
ইরানের আরেক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা

ইরানের আরেক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০