মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিবিধ

‘আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

অক্টোবর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি বলে স্পষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “যিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন, সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টা কখনোই বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তিনি কেবল আওয়ামী লীগের স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানিয়েছেন।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি। অনুবাদে যদি বক্তব্য আংশিকভাবে বা প্রেক্ষাপট ছাড়া নেওয়া হয়, তবে ভুল অর্থ প্রকাশ পেতে পারে। বাস্তবিকভাবে দেখা গেলে বোঝা যায়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং তা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না।

শফিকুল আলম উল্লেখ করেন, পিআইবির বাংলা ফ্যাক্ট চেকও বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করেছে। তিনি বলেন, “নিষেধাজ্ঞা যেখানে আছে, সেখানে থাকবে। সরকারের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের কার্যক্রমে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার।”

প্রেস সচিব জানান, নির্বাচন কমিশনও সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি স্পষ্ট এবং পরিষ্কার।

তিনি আরও বলেন, অনুবাদকারীরা অনেক সময় বাক্যের আগের প্রসঙ্গ উপেক্ষা করেন। একটি বাক্য প্রেক্ষাপট ছাড়া উপস্থাপন করলে ভুল বার্তা তৈরি হয়। এ ক্ষেত্রে যা প্রচারিত হয়েছে, তা বিভ্রান্তিকর।

আগামী জাতীয় নির্বাচনে কোনো অনিশ্চয়তা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। আমরা আশা করি, জুলাইয়ের সংশ্লিষ্ট সনদ দ্রুত স্বাক্ষরিত হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে সম্পূর্ণ মনোনিবেশ করবে। গ্রামগঞ্জে গেলে দেখা যায়, নির্বাচনী উৎসাহ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বড় বড় ব্যানার ঝুলছে, সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রচারণায় ব্যস্ত। এটি স্পষ্ট করে দিচ্ছে নির্বাচনের উত্তেজনা দিন দিন আরও বাড়ছে।”

সম্পর্কিত খবর

বিবিধ

আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, ঢামেকের আইসিইউতে ভর্তি

সেপ্টেম্বর ৯, ২০২৬
ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

নভেম্বর ২১, ২০২৫
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

নভেম্বর ১৯, ২০২৫

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version