মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

মিয়ানমারে সংঘর্ষ: থেমে থেমে গুলি, এপারে আতঙ্ক

অক্টোবর ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও তীব্র গোলাগুলির শব্দে আতঙ্কে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ শুক্রবার (১০ অক্টোবর) ভোর পর্যন্ত থেমে থেমে শোনা যায় বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমপাড়া ও উখিয়ার থাইংখালী এলাকার স্থানীয়রা জানান, রাত ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ ছিল প্রবল। ঘুমধুমের স্থানীয় শিক্ষক বাশার বলেন, “রাতে প্রচুর গুলির শব্দ শুনেছি। ওপারে বড় কোনো সংঘর্ষ চলছে বলে মনে হচ্ছে। এমন শব্দ আগে শোনা যায়নি, সবাই আতঙ্কে আছি।”

স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও রাখাইনদের নিয়ন্ত্রণাধীন আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দাবি করা হয়—সংঘর্ষের গুলিতে বাংলাদেশে আশ্রিত মো. ইয়াসের (১৭) নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্রে তা নিশ্চিত করা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সংঘর্ষের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে, সীমান্ত থেকে বেশ দূরে ঘটছে, তাই বাংলাদেশ সীমান্তে গুলি আসার আশঙ্কা নেই।
ঘুমধুম বিওপির দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল এসএম খায়রুল আলম পিএসসি এবং উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা সতর্ক অবস্থানে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সীমান্ত টহলও জোরদার করা হয়েছে।”

রোহিঙ্গা আহতের প্রসঙ্গে বিজিবি কর্মকর্তারা জানান, বাংলাদেশের ভেতরে কোনো গুলি প্রবেশের তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি সীমান্ত থেকে অনেক দূরে, মিয়ানমারের অভ্যন্তরেই ঘটেছে।

উল্লেখ্য, গত দেড় বছর ধরে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। ইতোমধ্যে তারা রাখাইন রাজ্যের অধিকাংশ শহর ও প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণে নিলেও এখনো বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version