Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

October 12, 2025
A A

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এর আগে দুপুরে শিক্ষক নেতারা প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তাঁদের একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে রওনা হয়। তবে অন্য একটি দল প্রেস ক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রেখে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়, এতে উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষকদের সরানোর চেষ্টা করে, এ সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সাউন্ড গ্রেনেড ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “আমাদের শীর্ষ নেতারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি মিছিলসহ শহীদ মিনারে যোগ দিতে। এখান থেকেই আমরা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

পুলিশের টিয়ারশেল ও জলকামান নিক্ষেপের পর প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Related Posts

প্রধান সংবাদ

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির

September 22, 2026
প্রধান সংবাদ

ভারতীয় প্রশিক্ষণের আড়ালে বাংলাদেশি সাংবাদিকদের হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 22, 2026
প্রধান সংবাদ

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন, আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবির

September 22, 2026

ভারতীয় প্রশিক্ষণের আড়ালে বাংলাদেশি সাংবাদিকদের হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 22, 2026

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনের কার্যক্রম কীভাবে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র!

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version