রবিবার, জুলাই ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লিটার প্রতি সয়াবিনে ৬ ও পাম তেলে ১৩ টাকা বাড়লো

অক্টোবর ১৩, ২০২৫
A A
লিটার প্রতি সয়াবিনে ৬ ও পাম তেলে ১৩ টাকা বাড়লো

Cooking oil bottles at factory warehouse

Share on FacebookShare on Twitter

কয়েক দফা বৈঠকের পর বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৬ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায় এবং খোলা পাম তেল ১৬৩ টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ টাকায়।

আগামীকাল মঙ্গলবার থেকে এ নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ)।

সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

এতদিন বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেল ১৬৯ টাকায় এবং খোলা পাম তেল ১৫০ টাকায়। এখন পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫ টাকা, যা আগে ছিল ৯২০ টাকা—অর্থাৎ ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন দাম নির্ধারণ হলেও মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। অনুমোদনের আগেই ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

তবে ভোজ্যতেল উৎপাদনকারী একটি কোম্পানির এক কর্মকর্তা দাবি করেছেন, দাম বৃদ্ধির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে, সেই অনুযায়ীই নতুন দাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়। একই সময়ে খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৬৯ ও ১৫০ টাকা নির্ধারণ করা হয়। তবে আগস্টের মাঝামাঝি সময়ে খোলা পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকায় নামানো হয়েছিল।

সম্পর্কিত খবর

জামায়াত

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬
বাংলাদেশ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

নওশাবার নির্যাতনের প্রসঙ্গ টেনে পিয়াকে মানসুরার তোপ: ‘নাটক কম করো’

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শাহবাজ শরিফ

জুলাই ৫, ২০২৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে নতুন বিতর্ক

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version