রবিবার, জুলাই ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ ‘ব্লকেড কর্মসূচি’ পালনের প্রস্তুতি

অক্টোবর ১৫, ২০২৫
A A
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ ‘ব্লকেড কর্মসূচি’ পালনের প্রস্তুতি
Share on FacebookShare on Twitter

তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেড কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বুধবার আমার দেশকে জানান, দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু করবেন।

সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারীর সমাবেশ দেখা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে রাতেই নতুন কর্মসূচির ঘোষণা দেন দেলাওয়ার হোসেন আজিজী।

মূল বেতনের ২০ শতাংশ হারে (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দাবিতে তারা আন্দোলন করছেন। গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ায় তারা সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে সংহতি প্রকাশ করেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া শতাংশের ভিত্তিতে নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০ শতাংশ হারে বাড়িভাড়া দিতে ৩,৪০০ কোটি, ১৫ শতাংশে ২,৪৩৯ কোটি, ১০ শতাংশে ১,৭৬৯ কোটি এবং ৫ শতাংশে ১,৩৭১ কোটি টাকা প্রয়োজন হবে।

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একমত, প্রয়োজনীয় সুপারিশও পাঠানো হয়েছে। এখন বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

আরওপড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার

উল্লেখ্য, গত ৫ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। সেই প্রজ্ঞাপনকে ‘অপমানজনক’ উল্লেখ করে শিক্ষকরা নতুন করে আন্দোলনে নামেন।

এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও।

সম্পর্কিত খবর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল
জামায়াত

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার
বাংলাদেশ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী গ্রেপ্তার

জুলাই ৪, ২০২৬
নওশাবার নির্যাতনের প্রসঙ্গ টেনে পিয়াকে মানসুরার তোপ: ‘নাটক কম করো’
বাংলাদেশ

নওশাবার নির্যাতনের প্রসঙ্গ টেনে পিয়াকে মানসুরার তোপ: ‘নাটক কম করো’

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো খামেনির মরদেহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

জুলাই ৫, ২০২৬
কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

জুলাই ৫, ২০২৬
চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: এমপি বুলবুল

জুলাই ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০