রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ জন কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা। এসব মিছিল থেকে ২৯ জনকে আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেল ৪টায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন তালেবুর রহমান।







