সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

জুলাই ১৭, ২০২৬
A A
৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট থেকে কওমি ধারার রাজনৈতিক দলগুলোকে বের করে আনতে বড় ধরনের তৎপরতা শুরু করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি অঙ্গনের বিভক্তি দূর করতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে সাতটি ইসলামী দলকে নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলেও জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে সব দল এখনো একমত হতে পারেনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে চার ঘণ্টাব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

সভাসংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, কওমি অঙ্গনের আলেমরা ঐতিহাসিকভাবেই জামায়াতবিরোধী। বিগত নির্বাচনে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে তাদের তীব্র দূরত্ব ও বিভক্তি তৈরি হয়। এই কারণে হেফাজত আমির চান, কওমি ধারার দলগুলো জামায়াতসহ অন্য কোনো দলের জোটে না গিয়ে নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলুক।

আরওপড়ুন

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

হেফাজতের এই উদ্যোগের মুখে কওমি দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন সুর দেখা গেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্পষ্ট জানিয়েছেন, বৈঠকের উদ্দেশ্য ছিল কেবল দূরত্ব দূর করা, নতুন কোনো রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি এর আগে হেফাজত আমিরকে জানিয়েছিলেন যে, জামায়াতের সঙ্গে তাঁদের ঐক্য আদর্শিক নয়, কেবলই রাজনৈতিক ছিল। অর্থাৎ, জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়ে তাঁরা এখনই পুরোপুরি রাজী নন।

অন্যদিকে, জামায়াত জোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান, হেফাজত আমিরের ইচ্ছানুযায়ী সাতটি দল আপাতত ঐক্যবদ্ধ থাকার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তবে কী প্রক্রিয়ায় বা কাঠামোতে এই ঐক্য হবে, তা এখনো চূড়ান্ত নয়।

হেফাজতের আমির কওমি দলগুলোকে জামায়াতের প্রভাবমুক্ত করতে চাইলেও কয়েকটি দলের আপত্তির কারণে বিষয়টি এখনো ঝুলে রয়েছে। দলগুলোর দূরত্ব ঘোচাতে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণে প্রতিটি দলের কাছ থেকে আগামী আগস্টের শুরুর মধ্যে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। সেই প্রস্তাবনাগুলো পর্যালোচনার পরই স্পষ্ট হবে, হেফাজতের চাপে দলগুলো শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গ ছাড়ে কি না।

সম্পর্কিত খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ
প্রধান সংবাদ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন
প্রধান সংবাদ

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন
জামায়াত

বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০