Saturday, October 31, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বিবিধ

আশরাফুল হত্যা নিয়ে দুই রকম তথ্য র‌্যাব-পুলিশের

November 15, 2025
A A
আশরাফুল হত্যা নিয়ে দুই রকম তথ্য র‌্যাব-পুলিশের

ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জরেজুল ইসলাম (৩৯) ও শামীমা আক্তারকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুই বাহিনী পৃথক সংবাদ সম্মেলনে আসামিদের প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে যে তথ্য তুলে ধরে—তা পরস্পরবিরোধী।

র‍্যাবের দাবি: প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা

সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, শামীমা ও জরেজুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিকল্পনা অনুযায়ী শামীমা আশরাফুলকে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন এবং দু’জন মিলে ভিডিও ধারণ করেন। এই ভিডিও দেখিয়ে ১০ লাখ টাকা আদায়ের লক্ষ্য ছিল জরেজুলের।

র‍্যাব জানায়, ১২ নভেম্বর আশরাফুল পুরোপুরি অচেতন হলে জরেজুল তাঁকে দড়ি দিয়ে বেঁধে স্কচটেপ লাগান, এরপর হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আশরাফুলের মৃত্যু হয়। পরদিন মরদেহ প্লাস্টিকের দুই ড্রামে ভরে অটোরিকশায় করে হাইকোর্ট এলাকায় ফেলে রেখে আসা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাক, দড়ি, স্কচটেপ এবং ভিডিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি: ত্রিভুজ প্রেমের জটিলতা থেকে হত্যা

দু’ঘণ্টা পর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম ভিন্ন বর্ণনা দেন।

আরওপড়ুন

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

ডিবির তথ্যমতে, মালয়েশিয়াপ্রবাসী জরেজুল একটি অ্যাপের মাধ্যমে শামীমার সঙ্গে পরিচিত হন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফেরার পর তাদের যোগাযোগ চলতে থাকে। এ সম্পর্ক জানতে পেরে জরেজুলের স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলের সহায়তা চান এবং শামীমার নম্বর দেন। পরবর্তীতে আশরাফুলও শামীমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন।

ডিবি জানায়, শামীমা ১৪ লাখ টাকায় জরেজুলকে জাপান পাঠানোর কথা বলেন। এ উদ্দেশ্যে ১১ নভেম্বর তিনি ও আশরাফুল ঢাকায় আসেন এবং শনির আখড়ায় বাসা ভাড়া নেন। পরে আশরাফুল–শামীমার সম্পর্কের বিষয় জেনে জরেজুল ক্ষুব্ধ হন। তাদের মধ্যে তর্কের একপর্যায়ে শামীমার চিৎকারে উত্তেজিত হয়ে জরেজুল আশরাফুলের হাত বেঁধে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর মুখে ওড়না গুঁজে স্কচটেপে পেঁচিয়ে দেন, যাতে কিছুক্ষণ পরেই আশরাফুল মারা যান। পরদিন লাশ টুকরো করে দুই ড্রামে ভরে হাইকোর্ট এলাকায় ফেলে আসা হয়।

Related Posts

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

November 21, 2025
এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

November 19, 2025
বিএনপির দুই গ্রুপের একইস্থানে  সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক
রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

November 19, 2025

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

October 31, 2026
মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি, দাবি আদায়ে আমরা অনড়

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি, দাবি আদায়ে আমরা অনড়

October 31, 2026
বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০