Saturday, October 31, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

October 31, 2026
A A
নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত পরিবার বা কারও পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

আরওপড়ুন

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

রাঙামাটিতে স্কুল প্রাঙ্গণে সন্তু লারমার জেএসএস সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

স্থানীয় সূত্র ও স্বজনেরা জানান, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও মাছ ধরতে তিনি নদীর ঘাটে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে নদীর ঘাটে যান এবং পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন।

তবে এই মৃত্যুকে সাধারণ কোনো দুর্ঘটনা বা জলে ডুবে যাওয়া হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে নদীতে ডুপ দেওয়া বা সাঁতার কাটার প্রয়োজন হয় না। তা ছাড়া মৃত্যুর পর উদ্ধারকৃত মরদেহের দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।

একই সংশয় প্রকাশ করে পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন অত্যন্ত দক্ষ সাঁতারু ছিলেন। ধর্মজালের মতো মাছ ধরার স্থানে বুকসমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়। নিহতের শরীরের ক্ষতের কারণে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

Related Posts

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে
বাংলাদেশ

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

October 31, 2026
রাঙামাটিতে স্কুল প্রাঙ্গণে সন্তু লারমার জেএসএস সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া
বাংলাদেশ

রাঙামাটিতে স্কুল প্রাঙ্গণে সন্তু লারমার জেএসএস সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

October 31, 2026
বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসালেন বিএনপি নেতারা
বাংলাদেশ

বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসালেন বিএনপি নেতারা

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

October 31, 2026
মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি, দাবি আদায়ে আমরা অনড়

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি, দাবি আদায়ে আমরা অনড়

October 31, 2026
বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বিএনপি নেতার ছেলে

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০