আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় নয় শিশুসহ এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার আফগান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে গুরবুজ উপজেলার কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে এ হামলা চালানো হয়।
হামলায় পাঁচ ছেলে, চার মেয়ে ও একজন নারী ঘটনাস্থলেই নিহত হন। বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মুজাহিদ আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।







