বুধবার, আগস্ট ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইউনূসের কাজে সন্তুষ্ট দেশের ৬৯ শতাংশ মানুষ

ডিসেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের বেশির ভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ ড. ইউনূসকে সমর্থন করেছেন এবং ৭০ শতাংশ বর্তমান সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন ৮০ শতাংশ মানুষ।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করে। তাদের প্রকাশিত ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ প্রতিবেদনে জানানো হয়, জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে চলছে। তারা উন্নতির কারণ হিসেবে অর্থনৈতিক অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নতি ও খাদ্য নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ৪২ শতাংশ মানুষ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে; তাদের মতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এর প্রধান কারণ।

জরিপে দেখা যায়, ৭০ শতাংশ মানুষ বর্তমান সরকারের কাজকে সমর্থন করেন এবং ২৬ শতাংশ এর বিরোধিতা করেন। একইভাবে ৬৯ শতাংশ অংশগ্রহণকারী ড. ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে ৫১ শতাংশ বিএনপি এবং ৫৩ শতাংশ জামায়াতে ইসলামীকে পছন্দ করেন বলে জানান। এছাড়া ৩৮ শতাংশ এনসিপি, ৩৩ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ২৫ শতাংশ আওয়ামী লীগকে পছন্দ করার কথা জানান।

আরওপড়ুন

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী ‘অবশ্যই ভোট দেবেন’ বলে জানিয়েছেন। আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বিএনপি এবং ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলে জানান। দেশের প্রধান সমস্যা হিসেবে ২১ শতাংশ দুর্নীতি এবং ১৮ শতাংশ রাজনৈতিক অস্থিরতাকে চিহ্নিত করেছেন। আগামী বছর অর্থনীতি আরও ভালো হবে বলে ৪৮ শতাংশ মনে করেন।

অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করাকে সমর্থন করেন। প্রায় ৮০ শতাংশ ভবিষ্যতের নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন। ৫২ শতাংশ মানুষ দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান, যেখানে ৪৩ শতাংশ বর্তমান দলগুলোতে সন্তুষ্টি জানিয়েছেন।

জরিপে ২৮ শতাংশ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সংস্কার হিসেবে বিবেচনা করেছেন এবং ৭৪ শতাংশ মনে করেন বর্তমান সরকার তাদের সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সম্পর্কিত খবর

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে
প্রধান সংবাদ

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

আগস্ট ৫, ২০২৬
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী
প্রধান সংবাদ

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির
জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতারণা করছে: বিরোধীদলীয় নেতা

আগস্ট ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি: আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে

আগস্ট ৫, ২০২৬
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
বিএনপি নেতাদের ফুল দিয়ে মঞ্চে উঠলেন আ.লীগ নেতা

বিএনপি নেতাদের ফুল দিয়ে মঞ্চে উঠলেন আ.লীগ নেতা

আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০