Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

চবিতে মদ তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ২

December 2, 2025
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ তৈরির কারখানা ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তফা কামালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া দুজনের একজন সুমন চাকমা। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরের জমিতে বসবাস ও চাষাবাদ করতেন। প্রক্টরিয়াল বডির দাবি, গোয়ালঘরের পেছনে লম্বা বারান্দাজুড়ে তিনি দীর্ঘদিন ধরে বাংলা মদ তৈরি করতেন। পাশাপাশি দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকার করে তাদের মাংস বিক্রি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাঁর কাছ থেকে নিয়মিত মদ কিনতেন বলেও তথ্য পাওয়া গেছে। কয়েকজন শিক্ষার্থীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের উপস্থিতি ও কিছু শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত সন্দেহজনক মনে হলে প্রথমে গোপনে নজরদারি চালানো হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার রাত ১২টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে বাড়িটি ঘিরে ফেলা হয়। সুমন চাকমা ও তার সঙ্গে থাকা নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীকে নিজের স্ত্রী নয় বলে জানান সুমন।

আরওপড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

তল্লাশিতে ঘরের পেছনের মদের কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম মদ, ৫ লিটার ডেক্সি, ডেলিভারি–প্রস্তুত বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মদ বিক্রির হিসাব সংবলিত একটি নোটবুকও জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে সুমন চাকমাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধ কারবার চালানোর ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন। এছাড়া অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে লিজগ্রহীতার বিরুদ্ধে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি
আওয়ামী লীগ

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

October 17, 2026
জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার
প্রধান সংবাদ

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

October 17, 2026
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
প্রধান সংবাদ

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ফ্যাসিস্ট হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালার উপস্থিতি

October 17, 2026
রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

October 17, 2026
৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০