Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

October 17, 2026
A A
জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদের’ এক বছর পূর্ণ হলেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবের আলো দেখেনি; বরং অন্তর্বর্তী সরকারের আমলের অর্জিত বেশ কিছু সংস্কার অধ্যাদেশ ও পদক্ষেপ বাতিল করেছে বর্তমান বিএনপি সরকার। স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে বিচারবিভাগ ও পুলিশের স্বাধীনতায় আনা সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ কাউন্সিল এবং পুলিশ কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে বিরোধীদের কোনো আপত্তি (নোট অব ডিসেন্ট) না থাকা সত্ত্বেও তা বাতিল বা বিলুপ্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর একচ্ছত্র ও অপরিসীম ক্ষমতায় রাশ টেনে নির্বাহী, বিচার ও আইন বিভাগের মধ্যে ভারসাম্য আনার যে অঙ্গীকার জুলাই সনদে ছিল, বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে তা পুরোপুরি অনুপস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ঐতিহাসিক সুযোগটি আজ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে চূড়ান্তভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ অক্টোবর ৩০টি রাজনৈতিক দলের সইয়ের মাধ্যমে এই ঐতিহাসিক জুলাই সনদ অনুমোদিত হয়েছিল। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটে দেশের জনগণ শতভাগ রায়ে সনদের ৪৮টি প্রস্তাবের মধ্যে ৩৮টি সংবিধান সংস্কার প্রস্তাব সরাসরি অনুমোদন দেয়। তবে বিএনপি ক্ষমতায় আসার পর সেই গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংসদে সনদ বাস্তবায়ন ও আদেশের ওপর কোনো কার্যকর আইন পাস করেনি; বরং একতরফাভাবে নিজেদের পছন্দমতো সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও জনগণের গণভোটের মাধ্যমে স্বতঃস্ফূর্ত চুক্তিতে সনদ গৃহীত হয়েছিল। সংলাপে একমত হয়েও ক্ষমতায় এসে তা বাতিল করা জনগণের অর্জিত আকাক্সক্ষা ও অভ্যুত্থানের বীর শহীদদের সঙ্গে চূড়ান্ত প্রতারণা ও পিছু হটার শামিল।

আরওপড়ুন

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

একই সুরে কড়া প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “বিএনপির এই ভূমিকা সহজ কথায় চরম রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। গণভোটে সনদ অনুমোদনের পর কোনো বাধা থাকার কথা ছিল না, কিন্তু ক্ষমতাকে একক ও দীর্ঘস্থায়ী করতেই জবাবদিহিহীন সরকার এবং শক্তিশালী প্রধানমন্ত্রীর পুরোনো স্বৈরাচারী কাঠামো বজায় রাখছে বিএনপি।”

অন্য দিকে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানান, গণভোটে দেশের জনগণ বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তিকে সরাসরি নাকচ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে রায় দিয়েছিল। গণরায়ের তোয়াক্কা না করে বিশেষ কমিটির নামে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্রপতির একক ক্ষমতা খর্ব করার যে চক্রান্ত চলছে, তা এ দেশের প্রগতিশীল তরুণ সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

Related Posts

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক
বিএনপি

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

October 17, 2026
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
প্রধান সংবাদ

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

October 17, 2026
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা
আন্তর্জাতিক

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

October 17, 2026
৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

৮৩ পিস ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

October 17, 2026
জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন হয়েছিল তাও বাতিল করল বিএনপি সরকার

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০