Sunday, October 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল

December 7, 2025
A A

মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে শনিবার স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দেয়। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর একই দিনে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই রেজিনগরে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। হুমায়ুন কবীর দাবি করেন, মোরাদিঘির কাছে ২৫ বিঘা জমির প্রকল্প এলাকায় প্রায় ৩ লাখ মানুষ সমবেত হবেন। অতিথিদের জন্য ৪০ হাজার মানুষের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তিনি জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য থেকেও ধর্মীয় নেতারা আসছেন এবং সৌদি আরব থেকেও ধর্মগুরুদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বৃহৎ এই আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, তিন কাঠা জায়গা নিয়ে বিরোধিতা থাকলেও নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। তার পরিকল্পনা অনুযায়ী ২৫ বিঘা জমিতে মসজিদের পাশাপাশি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক নির্মাণ করা হবে। প্রয়োজনীয় অর্থ মুর্শিদাবাদসহ আশপাশের জেলার মানুষের সহযোগিতায় সংগ্রহ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

ইরানে আজই হামলা হতে পারে, ফের বড় যুদ্ধের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

হুমায়ুন কবীর পরিষ্কার করে জানান, রাজ্য সরকারের অর্থে মসজিদ নির্মাণ করবেন না, কারণ এতে পবিত্রতা ব্যাহত হবে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। শুক্রবার সন্ধ্যায় রেজিনগর থানায় তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি জানান, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি আগেই প্রায় সম্পন্ন হয়েছিল এবং তা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

Related Posts

হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে
আন্তর্জাতিক

ইরানে আজই হামলা হতে পারে, ফের বড় যুদ্ধের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

October 25, 2026
আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন
জামায়াত

আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

October 25, 2026
দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান
জামায়াত

বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

October 25, 2026
জুলাই সনদ নিয়ে এনসিপির পরবর্তী পরিকল্পনা জানালেন আখতার

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

October 25, 2026
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০