Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিজ দলীয় কার্যালয় ভাঙচুর, নিহত ১

December 8, 2025
A A

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাও দক্ষিণপাড়া এলাকায় সংঘর্ষের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

সংঘর্ষের সময় গুলিতে নিহত হয়েছেন মামুন মিয়া (২৫)। তিনি নিলক্ষার দড়িগাও এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে এবং নাজিমউদ্দীন গ্রুপের সমর্থক হিসেবে পরিচিত। এ ঘটনায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রাথমিকভাবে আব্দুর রশিদের ছেলে বেলাল (৩০) এবং মস্তু মিয়ার ছেলে আব্দুল আওয়াল (৫৫)-এর নাম নিশ্চিত হয়েছে। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাজিম উদ্দীন মেম্বার ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যার জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে বিপুল সংখ্যক সেনাবাহিনী সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরওপড়ুন

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও সেনাক্যাম্প স্থাপনের অনুরোধ জানিয়ে ঢাকা সেনানিবাসের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে চিঠি প্রেরণ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত এক বছরে এ উপজেলায় ১২ জন খুন হয়েছে এবং ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভার এ জনপদে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ ঘটছে। চিহ্নিত সন্ত্রাসীরা চরাঞ্চলে আশ্রয় নিয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল করছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

Related Posts

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত
বাংলাদেশ

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026
একদিকে সারের বদলে ঢুকছে মাদক, অন্যদিকে সার চাইতে গিয়ে ঘরছাড়া কৃষক
প্রধান সংবাদ

একদিকে সারের বদলে ঢুকছে মাদক, অন্যদিকে সার চাইতে গিয়ে ঘরছাড়া কৃষক

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026
সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০