শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ১৫

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির তিন দফা হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা জামায়াত।

জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে স্থলবাড়ির মেফতাউল উলুম কওমিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। একই অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।

জামায়াতের অভিযোগ, মাহফিল চলাকালে মঞ্চে প্রথম দফায় হামলা হয়। বক্তৃতা শেষে জামায়াতের আমির বাইরে বের হলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এরপর সোনামুখী বাজারের চৌরাস্তায় আরও একটি হামলার ঘটনা ঘটে। এ সময় জামায়াতের নেতাকর্মীদের দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আহতদের মধ্যে তিনজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এবং দুইজন বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়া ৮ থেকে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বিএনপি প্রার্থী সেলিম রেজা জানান, ইসলামী জালসা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। জামায়াতের লোকজন স্লোগান দিতে দিতে মিছিলসহ মঞ্চের দিকে এলে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। তিনি দাবি করেন, তার কোনো কর্মী হামলায় জড়িত নয়; স্থানীয় বাসিন্দারাই প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আরওপড়ুন

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম অভিযোগ করেন, তিন দফা হামলাই বিএনপির ইন্ধনে হয়েছে। প্রথম দফায় সেলিম রেজা পরিস্থিতি শান্ত করলেও পরবর্তী দুই হামলার সময় তিনি কোনো পদক্ষেপ নেননি।

কাজীপুর থানার ওসি মো. এনায়েতুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। টেলিফোনে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্লোগানকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এতে জামায়াতের এক কর্মীর মোটরসাইকেলের মিটার ভেঙে গেছে।

সম্পর্কিত খবর

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি
প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির
জামায়াত

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাউদ্দিন গুম হন নাই, আমলা বন্ধুরা তাঁকে ভারত পাঠিয়ে দেন: আনিস আলমগীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬
কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০