Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

হাদিকে হামলার ঘটনায় সাদিক কায়েমকে নিয়ে রিজভীর বক্তব্যে ভুয়া তথ্যের অভিযোগ

December 13, 2025
A A

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদীর ওপর হামলার বিষয়ে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুটি দাবি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের সঙ্গে মিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমাবেশে রিজভী দাবি করেন, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তি ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রাতিষ্ঠানিক বা যাচাইযোগ্য সূত্র উপস্থাপন করা হয়নি।

এদিকে গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে শিরোনামে দাবি করা হয় যে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত—এমন বক্তব্য নাকি ডিএমপি কমিশনার দিয়েছেন। বাস্তবে আরটিভি এমন কোনো খবর প্রকাশ করেনি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে হামলার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে চা বা কফি খেতে দেখা যায়। তবে যাচাইয়ে জানা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

আরওপড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সাদিক কায়েম তার ফেসবুক পেইজে একটি বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী যে অপতথ্য ছড়িয়েছেন, তা একটি বড় রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতার কাছ থেকে প্রত্যাশিত নয়।

তিনি আরও লেখেন, যারা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার কথা বলে জনগণের কাছে যাচ্ছেন, তারা যদি সংকটময় মুহূর্তে যাচাই ছাড়া আওয়ামী নির্ভর অপতথ্যকে সত্য হিসেবে গ্রহণ করেন, তবে দেশ পরিচালনায় তাদের সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়।

সাদিক কায়েম তার সঙ্গে শুটার একই টেবিলে চা খাচ্ছেন—এমন ভুয়া ছবি নির্ভর অভিযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভীকে অপতথ্য ছড়ানোর দায় থেকে নিজেকে দায়মুক্ত করতে হবে।

Related Posts

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন
প্রধান সংবাদ

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০