বুধবার, আগস্ট ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাদিকে আগেই সতর্ক করেছিলেন সাবেক ‘র‍্যাব সদস্য’

ডিসেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা পেয়েছিলেন তিনি—এমন দাবি করেছেন নিজেকে সাবেক র‍্যাব সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ওই ব্যক্তি জানান, তিনি র‍্যাব-১০–এ যাত্রাবাড়ী এলাকায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন এবং সে সময় থেকেই বিভিন্ন সোর্সের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। ভিডিওতে তিনি বলেন, সোর্সের মাধ্যমে তিনি জানতে পারেন যে হামলার টার্গেট তালিকায় ওসমান হাদির নাম রয়েছে। বিষয়টি জানাতে তিনি একাধিকবার হাদির সঙ্গে যোগাযোগ ও সরাসরি দেখা করে সতর্ক করার চেষ্টা করেন।

ভিডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, শুক্রবার সকালে তিনি উত্তরা থেকে হাদির সঙ্গে দেখা করতে রওনা দেন। মেট্রোরেল বন্ধ থাকায় বাসে আসতে দেরি হয়। পথে থাকতেই তিনি হাদির ওপর গুলিবর্ষণের খবর জানতে পারেন। তবে তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সাবেক সদস্য কি না, সে বিষয়ে কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

আরওপড়ুন

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গিয়ে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে। এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ
প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
প্রধান সংবাদ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০