বুধবার, আগস্ট ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

ডিসেম্বর ১৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সরাসরি হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কার্যত আশাহীন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, হামলাকারীরা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। ঘটনার পর থেকে র‍্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করলেও তাঁদের কেউই সরাসরি হামলায় অংশ নেয়নি।

গতকাল রোববার রাত পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচার চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তাঁর শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। তদন্তসংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সর্বশেষ অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সামিয়া, শিপু ও মারিয়াকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হাদির ওপর হামলার আগে ও পরে ফয়সালের সঙ্গে তাঁদের ঘন ঘন ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ফয়সাল করিম মাসুদই হামলার শুটার এবং আলমগীর শেখ মোটরসাইকেল চালক—এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তদন্তকারীদের মতে, হামলার পর তাঁরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নিজেদের অবস্থান গোপন রেখে ধাপে ধাপে ঢাকা ছাড়েন এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় অঞ্চলে প্রবেশ করেন।

গত শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আরওপড়ুন

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

এ বিষয়ে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম জানান, সন্দেহভাজনদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে ইমিগ্রেশন ডেটাবেইসে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ সর্বশেষ চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন এবং এরপর বৈধভাবে দেশত্যাগের কোনো রেকর্ড নেই।

তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ী থেকে মানব পাচার চক্রের দুই সদস্য সিবিয়ন দিও ও সঞ্চয় চিসমকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলাকারীদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগ রয়েছে। এ ছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে র‍্যাব গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করেছে। আদালত তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে মো. মিলন ও হাবিবুর রহমান হাবিব নামে দুজন সহযোগীকেও আটক করা হয়েছে। ঘটনার দিন হামলাকারীদের সঙ্গে তাঁদের শতাধিকবার ফোনে যোগাযোগ হয়েছিল।

এদিকে হামলাকারীরা ভারতে পালিয়ে থাকলে তাঁদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ
প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
প্রধান সংবাদ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০