Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

পাড়ায়-মহল্লায় গণকমিটি গঠনের ঘোষণা ডাকসু ভিপি সাদিক কায়েমের

December 15, 2025
A A

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের প্রতিটি এলাকা, পাড়া ও মহল্লায় গণকমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সচিবালয় এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম বলেন, প্রতিটি এলাকা-পাড়া-মহল্লায় গঠিত গণকমিটির মাধ্যমে ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় সোপর্দ করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে এবং দাবি বাস্তবায়নে আশ্বাস পাওয়া গেছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখা না গেলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালী আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরওপড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, দিল্লি খুনি হাসিনা ও তার সহযোগীদের আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্যের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের মামলা প্রত্যাহার ও জামিনের জন্য অর্থের বিনিময়ে আদালত ও কিছু আইনজীবী কাজ করছেন—এমন অভিযোগ ছাত্রসমাজ পর্যবেক্ষণ করছে। গণহত্যা ও সহিংসতার সঙ্গে জড়িতদের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সামাজিকভাবে বয়কট করা হবে এবং তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

ডাকসুর ভিপি বলেন, খুনি হাসিনার বিচার, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। প্রকৃত ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Related Posts

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন
প্রধান সংবাদ

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০