মঙ্গলবার, মে ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহীতে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ১৯, ২০২৫
A A
আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হলো রাজশাহীতে
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে আওয়ামী লীগের একটি কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু হয়, যা ভোর ৪টা পর্যন্ত চলে।

এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জুলাই মঞ্চ, এনএসিপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরওপড়ুন

সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি

পবিপবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

এরও আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে রাজশাহীবাসীকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। পোস্টে তিনি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কথা উল্লেখ করেন এবং আন্দোলন জোরদারের আহ্বান জানান।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বুলডোজার ব্যবহার করে মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করা হয়।

সম্পর্কিত খবর

সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি
আওয়ামী লীগ

সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি

মে ১২, ২০২৬
পবিপবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
বিএনপি

পবিপবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

মে ১২, ২০২৬
ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বিএনপি

ছিনতাইয়ের শিকার বিএনপি নেতা, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মে ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে ভারতীয় দম্পতি

সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে ভারতীয় দম্পতি

মে ১২, ২০২৬
সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি

সাংবাদিকতার আড়ালে ‘নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ’ নেতাদের চাঁদাবাজি

মে ১২, ২০২৬
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেপ্তার

মে ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০