ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
এতে আরও বলা হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হবে। পাশাপাশি বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিয়েছে।







