Tuesday, September 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ট্রেনে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় সেনা সদস্য গ্রেফতার

December 27, 2025
A A

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচীতে একটি যাত্রীবাহী ট্রেনে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাঁচীর একটি প্রায় জনশূন্য রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন ওই তরুণী। ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ালে তিনি ওঠেন। ঠিক সেই সময় ৪২ বছর বয়সী অভিযুক্ত সেনা সদস্য সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি তরুণীকে জোরপূর্বক টেনে একটি ফাঁকা কামরায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

ঘটনার সময় কামরার ভেতর থেকে তরুণীর কান্না ও চিৎকার শুনে আরপিএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তবে ধাওয়া দিয়ে আরপিএফ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পালানোর সময় পড়ে গিয়ে অভিযুক্ত সামান্য আহত হন।

আরওপড়ুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তিতে ভারত

শনিবার রাঁচী আরপিএফের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত সেনা সদস্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং বর্তমানে পাঞ্জাবের পটিয়ালায় অবস্থিত একটি সেনা রেজিমেন্টে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেনে পরিবহন করা সেনাবাহিনীর সরঞ্জাম পাহারার দায়িত্বে ছিলেন।

আরপিএফের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন—এমন প্রমাণ পাওয়া গেছে। তরুণীর চিৎকার শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Related Posts

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ
আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

September 22, 2026
পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তিতে ভারত
আন্তর্জাতিক

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তিতে ভারত

September 22, 2026
মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

আওয়ামী সম্পৃক্ততার অভিযোগে ২০ দিনের মাথায় গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার

September 22, 2026
নতুন এসপি ৬৪ জেলায়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

September 22, 2026
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০