Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

December 27, 2025
A A

ভারত বঙ্গোপসাগরে সফলভাবে মাঝারি পাল্লার সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেএ–৪–এর পরীক্ষা চালিয়েছে। পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের কাছে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও প্রতিরক্ষা সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পরীক্ষিত কেএ–৪ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার এবং এটি ২ থেকে ২ দশমিক ৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। পরীক্ষাটি নির্ধারিত প্রযুক্তিগত মান ও মিশন উদ্দেশ্য পূরণ করেছে কি না, সে বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণ অপারেশনাল পর্যায়ে নিতে একাধিক ধাপে পরীক্ষা প্রয়োজন হয়। এর আগে ডুবো প্ল্যাটফর্ম হিসেবে সাবমার্সিবল পন্টুন থেকে কেএ–৪ ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষা চালানো হয়েছিল। গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো আইএনএস অরিঘাত থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়।

কেএ–৪ ক্ষেপণাস্ত্রটি ভারতের স্থলভিত্তিক অগ্নি–৩ ক্ষেপণাস্ত্রের নকশা থেকে উদ্ভূত এবং অরিহন্ত-শ্রেণির পারমাণবিক সাবমেরিন থেকে উৎক্ষেপণের উপযোগী করে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এটিকে ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্রভিত্তিক কৌশলগত ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরওপড়ুন

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

আইএনএস অরিঘাত ভারতের দ্বিতীয় পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা ২০২৩ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর আগে ২০১৮ সালে অপারেশনাল হওয়া আইএনএস আরিহন্ত কেবল ৭৫০ কিলোমিটার পাল্লার কেএ–১৫ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল।

বিশেষজ্ঞদের মতে, কেএ–৪ ক্ষেপণাস্ত্রের সফল অপারেশনাল মোতায়েন ভবিষ্যতে ৫ হাজার থেকে ৬ হাজার কিলোমিটার পাল্লার কেএ–৫ ও কেএ–৬ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার পথ তৈরি করবে। এর ফলে ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

তারা বলেন, এসএসবিএন প্ল্যাটফর্ম ভারতের পারমাণবিক প্রতিরোধ কৌশলের সবচেয়ে নির্ভরযোগ্য অংশ। কারণ এসব সাবমেরিন উচ্চ গোপনীয়তা, টিকে থাকার সক্ষমতা এবং নিশ্চিত প্রতিশোধমূলক আঘাত হানার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, যা ভারতের ঘোষিত ‘নো ফার্স্ট ইউজ’ নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

Related Posts

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
আন্তর্জাতিক

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

September 21, 2026
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার

September 21, 2026
মিনাবে ১২৩ শিশু হত্যা করে আমেরিকা বলছে: গোয়েন্দা তথ্য ও এআইয়ের ভুল ছিল
আন্তর্জাতিক

মিনাবে ১২৩ শিশু হত্যা করে আমেরিকা বলছে: গোয়েন্দা তথ্য ও এআইয়ের ভুল ছিল

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০