Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ

December 29, 2025
A A

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সহায়তার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজনকে গ্রেপ্তার করেছে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার নিজেদের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, সামাজিক মাধ্যমে এমন কিছু দাবি তাদের নজরে এসেছে যেখানে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকজন বিদেশি নাগরিককে আটক করেছে। এসব দাবি সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন বলে স্পষ্টভাবে উল্লেখ করে পুলিশ।

যদিও পশ্চিমবঙ্গ পুলিশের ওই পোস্টে ওসমান হাদি বা বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওসমান হাদির হত্যাকারীদের সহায়তার অভিযোগে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ।

এর আগে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিল, ওসমান হাদির হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে ওই দাবি আগেই প্রত্যাখ্যান করে মেঘালয় পুলিশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

আরওপড়ুন

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংগ্রাংয়ের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়েস্ট গারো হিলস জেলায় পলাতক খুনিদের সহায়তার অভিযোগে কাউকে গ্রেপ্তারের যে দাবি বাংলাদেশ থেকে করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।

এ ছাড়া সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেন, মেঘালয়ের হালুয়াঘাট সীমান্ত দিয়ে কেউ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে রোববার রাতে ঢাকার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার হওয়া আসামি ও সীমান্ত এলাকার বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ওই দাবি করেছে।

Related Posts

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার
জামায়াত

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
আন্তর্জাতিক

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

September 21, 2026
দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা
প্রধান সংবাদ

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

September 21, 2026
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

September 21, 2026
রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০