শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬১০ আপিল

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জানুয়ারি ৯, ২০২৬
A A
প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬১০ আপিল
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থিতা গ্রহণ ও বাতিলসংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬১০টি আপিল আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা হয়েছে ৬০০টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিপক্ষে করা হয়েছে ১০টি আপিল।

শুক্রবার ছিল আপিল আবেদনের শেষ দিন। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ওই দিন ১৪১টি আবেদন জমা পড়ে। এ সময় অনেক আবেদনকারীকে ইসির বুথের সামনে আবেদন দাখিলের অপেক্ষায় থাকতে দেখা যায়।

এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনের বেজমেন্টে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আগামী শনিবার থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুই দফায় বিকেল ৪টা পর্যন্ত শুনানি চলবে। আবেদন জমার ক্রমানুসারে শুনানি হবে এবং দৈনিক গড়ে প্রায় ৭০টি করে আপিল শুনানি হতে পারে বলে ইসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

আরওপড়ুন

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

ইসি সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ইসির স্থাপিত বুথগুলোতে মোট ৬১০টি আপিল আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি, চতুর্থ দিনে ১৭৪টি এবং পঞ্চম ও শেষ দিনে ১৪১টি আবেদন জমা দেওয়া হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত ১০টি আঞ্চলিক বুথে প্রার্থীরা তাদের আইনজীবীদের সঙ্গে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দেন। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। অপরদিকে, যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে আপিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আপিলকারীদের বড় অংশই মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র ও রাজনৈতিক দলের প্রার্থী। তবে ব্যতিক্রম হিসেবে কয়েকটি অঞ্চলে বৈধ ঘোষিত ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতেও আপিল আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ জন।

সম্পর্কিত খবর

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না
বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর
বাংলাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬
ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম
বাংলাদেশ

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০