শুক্রবার, মে ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের জন্য বড় অন্তরায়। এ ঘটনায় মিয়ানমারকে পূর্ণ দায় নিতে বলা হয়।

আরওপড়ুন

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

একই সঙ্গে ভবিষ্যতে যেন সীমান্ত অতিক্রম করে এ ধরনের গুলিবর্ষণের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে আরও উল্লেখ করা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যে কোনো পরিস্থিতির প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, তা নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সম্পর্কিত খবর

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী:  বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে
প্রধান সংবাদ

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী: বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে

মে ১, ২০২৬
যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন
প্রধান সংবাদ

যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন

এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান
প্রধান সংবাদ

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

মে ১, ২০২৬
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

মে ১, ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হিগিংস

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০