মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জানুয়ারি ১৯, ২০২৬
A A
‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ
Share on FacebookShare on Twitter

গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব। অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ গণভোটের ভিত্তি তৈরি হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনারই প্রতিফলন ঘটবে এই গণভোটে।

তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছার কাছে যদি গণতন্ত্র, আইনের শাসন ও মানবিকতাকে বিসর্জন দিতে না চাই, ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে দেশকে আবার নিপীড়িত হতে না দিতে চাই, দেশকে দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত বা সম্পদ বিদেশে পাচার হতে না দেখতে চাই—তবে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতেই হবে।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ টাউন হলে বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ এ সভার আয়োজন করে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় একবাক্যে সিদ্ধান্ত পাওয়া গেছে যে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের ওপর কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা ভিন্ন উদ্দেশ্যে বিষয়টি উত্থাপন করছে।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম ছিল, তার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, জেল-জুলুম ও নিপীড়ন সহ্য করেছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাঁরাই আমাদের দুটি স্পষ্ট দায়িত্ব দিয়ে গেছেন। একটি হলো, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র যেন আর ফিরে আসতে না পারে সেই পথ রুদ্ধ করা; আরেকটি হলো ভবিষ্যৎ বাংলাদেশের পথনকশা নির্মাণ।

আলী রীয়াজ আরও বলেন, দীর্ঘদিন ভোট নিয়ে অনাস্থার কারণে অনেকের কাছেই গণভোট একটি নতুন অভিজ্ঞতা। তাই জনগণকে বোঝাতে হবে ব্যালটে কীভাবে ভোট দিতে হয় এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অর্থ কী। গণভোটের ব্যালটে ‘টিক চিহ্ন’কে প্রচারণার মূল প্রতীক হিসেবে ধরে জনগণকে ভোটকেন্দ্রে আনতে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন। নির্বাচন সরকার আয়োজন করে না; সরকার কেবল অনুকূল পরিবেশ তৈরি করে, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবে আদালত, সরকার শুধু সেই প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

আরওপড়ুন

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

অতীতে এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান সংশোধনের উদাহরণ টেনে আলী রীয়াজ বলেন, পঞ্চদশ সংশোধনীর জন্য গঠিত সংসদীয় কমিটিতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি ছিল না। দীর্ঘ আলোচনার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের পর একক সিদ্ধান্তে তা পরিবর্তন করা হয়। এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। সংবিধান সংশোধন যেন আর কখনো ছেলেখেলায় পরিণত না হয়, সে জন্যই এই গণভোট প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হলে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এবং দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায়ের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, যারা প্রচার করছে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়া হবে—তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিপরীতে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সরকারি কর্মচারীদের প্রতি তিনি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদী শাসনের নির্মমতায় যে তরুণ, ছাত্র, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। গণভোটের মূল প্রশ্ন হলো—জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে আমরা সমুন্নত রাখতে চাই কি না।

তিনি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখা, রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারি কর্মচারীদের আহ্বান জানান।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফজলুল হক ভুঁইয়া, আতাউল কিবরিয়াসহ অন্যান্য বক্তারা।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব
বাংলাদেশ

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এপ্রিল ২৭, ২০২৬
চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা
জামায়াত

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ
এনসিপি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মস্কো সফরে আব্বাস আরাঘচি: দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

মস্কো সফরে আব্বাস আরাঘচি: দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

এপ্রিল ২৮, ২০২৬
সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার চান ডাকসু ভিপি

সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার চান ডাকসু ভিপি

এপ্রিল ২৮, ২০২৬
বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০