সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জানুয়ারি ১৯, ২০২৬
A A
তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ফেরাতে চূড়ান্ত শুনানি শুরু
Share on FacebookShare on Twitter

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়। আবেদনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল বা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে তা আপাতত স্থগিত হয়ে যায়।

নির্বাচন ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিএনপিপন্থি শিক্ষকেরা আগেই শাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। পাশাপাশি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল গতকাল ও আজ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে। তাদের তিন দফা দাবির মধ্যেও শাকসু নির্বাচন ইস্যু অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীন নির্বাচনে দায়িত্ব না পালনের ঘোষণা দেন। তিনি বলেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের একটি হল দখলের ঘটনা ঘটে। সে সময় নীতিমালা প্রণয়ন করা হলেও পরে তা বাতিল করা হয়। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের কথা বলে তাদের বিরুদ্ধে ট্যাগিং করা হচ্ছে। নির্বাচন পরিচালনা করলে জাতীয়তাবাদী শিক্ষকদেরই দায়ী করা হবে—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

আরওপড়ুন

এসএসসির ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এদিকে শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই, অর্থাৎ আগামীকাল অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক চাপ, হুমকি বা পেশিশক্তির কাছে নতি স্বীকার করে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি ক্যাম্পাস।

সম্পর্কিত খবর

এসএসসির ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা
বাংলাদেশ

এসএসসির ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা

এপ্রিল ১৯, ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ
বাংলাদেশ

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

এপ্রিল ১৮, ২০২৬
পুরানো পদ্ধতিতে উঁকিঝুঁকি নয়, প্রয়োজন সৃজনশীল ও গবেষণাধর্মী শিক্ষা কাঠামো
প্রধান সংবাদ

পুরানো পদ্ধতিতে উঁকিঝুঁকি নয়, প্রয়োজন সৃজনশীল ও গবেষণাধর্মী শিক্ষা কাঠামো

এপ্রিল ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চট্টগ্রামে ব্যবসায়ীর মৃত্যু

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, চট্টগ্রামে ব্যবসায়ীর মৃত্যু

এপ্রিল ২০, ২০২৬
সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান

এপ্রিল ২০, ২০২৬
পটুয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে নারী-শিশু পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে নারী-শিশু পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০