Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026
A A
‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন ‘হট কানেকশন’ রয়েছে বলে দাবি করেছেন একই দলের মুখপাত্র ফারুক হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুক হাসানের ২০২৩ সালের একটি বক্তব্যের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে ফারুক হাসানকে বলতে শোনা যায়, নুরুল হক নুরের অনুসারী ও রাজনৈতিক সহযোগীরা মূলত ছাত্রলীগের সন্ত্রাসী ও গুন্ডাবহিনী থেকে উঠে আসা একদল ক্যাডার। নুর ছাত্রলীগ থেকে উঠে আসার কারণে গোপন প্রক্রিয়ায় এখনো আওয়ামী লীগের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যাতে নতুন করে পুনর্জন্ম ও প্রতিষ্ঠিত হতে পারে, নুরকে সে দায়িত্বই দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক ফেসবুক পোস্টে নুরুল হক নুরকে ‘স্বঘোষিত হাসিনাপুত্র’ হিসেবে আখ্যা দিয়ে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ক্যাম্পাসে শেখ হাসিনাবিরোধী আন্দোলন, ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দেওয়া কিংবা গায়েবানা জানাজা আয়োজনে বারবার বাধা দিয়েছিলেন নুর। তিনি চেষ্টা করেও শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে তা আটকাতে পারেননি।

আরওপড়ুন

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

তরিকুল ইসলাম আরও অভিযোগ করেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে টিএসসিতে দাঁড়িয়ে নুর প্রকাশ্যে দাবি করেছিলেন—‘সুশৃঙ্খল রাষ্ট্র গড়তেই বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন।’ এ বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। এর ফলে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের নীতি-নির্ধারণী জায়গা থেকেও তিনি বাদ পড়েন। তাঁর দাবি, আখতার হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের আন্দোলনের নেতৃত্বের অবদান হাইজ্যাক করে এখন নিজেকে ‘আবরার ফাহাদ আন্দোলনের জনক’ দাবি করছেন বাকশালপন্থী হিসেবে পরিচিত এই নুরুল হক নুর।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যাত্রা শুরু করা গণঅধিকার পরিষদ ২০২৩ সালে অভ্যন্তরীণ কোন্দলে বিভক্ত হয়ে পড়ে। ফারুক হাসান পরবর্তীতে ড. রেজা কিবরিয়া ও মশিউজ্জামানের অংশে নেতৃত্ব দেওয়ার পর ২০২৪ সালের শেষভাগে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে পুনরায় যুক্ত হয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি পদ গ্রহণ করেন। তবে আবরার ফাহাদ ইস্যু ও আওয়ামী যোগসাজশ নিয়ে সাম্প্রতিক এসব বিস্ফোরক তথ্য প্রকাশের পর নুর নিজের মন্ত্রীত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে মত বিশ্লেষকদের।

Related Posts

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক
বাংলাদেশ

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

October 17, 2026
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা
বাংলাদেশ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

October 17, 2026
‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০