Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

January 20, 2026
A A
আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা ওই আসনে প্রার্থী হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে তার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তবে দশমিনা ও গলাচিপা উপজেলার কিছু বিএনপি নেতা সেই নির্দেশনা না মানায় সংশ্লিষ্ট উপজেলার কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব পটুয়াখালী-৩ আসনে তাকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে এবং সেই অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, ওই দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বজায় রেখে চলেছেন বলেও উল্লেখ করেন নুর।

আরওপড়ুন

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

এ সময় তিনি নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
এনসিপি

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
বাংলাদেশ

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি
আওয়ামী লীগ

পিকনিকে ‘জয় বাংলা’ স্লোগান, অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

September 21, 2026
প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

ভাবিকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার সব পদ স্থগিত

September 21, 2026
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০