রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদির ছেলে ফিরনাসকে যুক্তরাজ্যে নিতে চান মেজ ভাই শরীফ ওমর, আপত্তি স্ত্রীর

জানুয়ারি ২৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি। তবে তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেননি।

নিয়োগের আগে শহীদ ওসমান হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও সঙ্গে যুক্তরাজ্যে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শরীফ ওমর বিন হাদি। এ নিয়ে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে—এটাই স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি।

শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে দেওয়া আলাদা আলাদা পোস্টে তারা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

শরীফ ওমর বিন হাদি তার ফেসবুক পোস্টে ছোট ভাই শহীদ শরিফ ওসমান বিন হাদির একটি ছবি শেয়ার করে লেখেন, তিনি ভাইয়ের সন্তানকে নিজের কাছে রাখতে চান এবং নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে যুক্তরাজ্যে নিয়ে যেতে চান। পোস্টে তিনি আবেগঘন ভাষায় উল্লেখ করেন, ভাইয়ের সবকিছু নেওয়া হলেও অন্তত সন্তানটিকে তার কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

আরওপড়ুন

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল ছাত্রদল

এর জবাবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ওই পোস্টটি শেয়ার করে লেখেন, শহীদ ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নন যে যেকোনো কেউ চাইলে নিয়ে যাবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ফিরনাসের বাবা একজনই এবং তিনি শহীদ ওসমান হাদি।

পরিবারের ভেতরের এই মতবিরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টিকে পারিবারিক ও আইনি কাঠামোর মধ্যে সমাধানের আহ্বান জানিয়েছেন, আবার কেউ সন্তানের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে শরীফ ওমর বিন হাদিকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। ২০ ডিসেম্বর তার জানাজায় লাখো মানুষ অংশ নেন।

সম্পর্কিত খবর

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বিএনপি

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আগস্ট ২, ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল ছাত্রদল
বিএনপি

কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল ছাত্রদল

আগস্ট ২, ২০২৬
উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক
জামায়াত

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিদ্যালয়ের নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আগস্ট ২, ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল ছাত্রদল

কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল ছাত্রদল

আগস্ট ২, ২০২৬
মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

মার্কিন এআই মডেল ব্যবহার করে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করছে চীনের গবেষকরা

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০