সোমবার, আগস্ট ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নিষিদ্ধ পিভিসি ব্যানারেই চলছে নির্বাচনি প্রচার

জানুয়ারি ২৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অমান্য করে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনে নিষিদ্ধ পিভিসি ব্যানার ব্যবহার করে নির্বাচনি প্রচার চালাচ্ছেন একাধিক প্রার্থী। সরেজমিনে পাওয়া তথ্যে দেখা গেছে, বিভিন্ন দল ও প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের নিষিদ্ধ প্রচারণার স্পষ্ট প্রমাণ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সড়ক-মোড়, বৈদ্যুতিক খুঁটি ও ফুটপাতজুড়ে বড় আকারের পিভিসি ব্যানার ও ফেস্টুন ঝুলছে। এসব ব্যানারে প্রার্থীদের ছবি, প্রতীক ও স্লোগান প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছে, যা পরিবেশ ও নগর শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা-১০ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম এবং জামায়াত মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) জাকির হোসেনের প্রচারণায় নিষিদ্ধ পিভিসি ব্যানার ব্যবহার দেখা গেছে। একইভাবে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপি মনোনীত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর প্রচারণায়, পাশাপাশি ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের প্রচারেও এসব ব্যানার ঝুলতে দেখা গেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে এসব ব্যানার প্রকাশ্যে থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পিভিসি ব্যানার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, পিভিসি ব্যানার মাটির সঙ্গে মিশে না এবং দীর্ঘদিন পরিবেশ দূষণ করে। এসব ব্যানার ড্রেন ও নালায় জমে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং পোড়ানো হলে বায়ু দূষণ বাড়ায়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মানলে এ ধরনের প্রচারণার কোনো সুযোগ থাকার কথা নয়, কিন্তু অনেক প্রার্থী বা তাদের কর্মীরা আইন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না।

আরওপড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবিদদের মতে, নিষিদ্ধ পিভিসি ব্যানার ব্যবহারের ফলে নগর পরিবেশ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও মাঠপর্যায়ে কার্যকর নজরদারি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না থাকায় অনিয়ম বন্ধ হচ্ছে না।

গ্রীন ভয়েসের একজন পরিবেশকর্মী বলেন, পিভিসি ব্যানার নিষিদ্ধ করার উদ্দেশ্য ছিল পরিবেশ ও নগরজীবন রক্ষা করা, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর শাস্তি না থাকলে এই অনিয়ম বন্ধ হবে না।

নগরবাসীরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা সাহিনুর ইসলাম বলেন, নির্বাচনের সময় শহর ব্যানার-পোস্টারে ভরে যায়, কিন্তু ভোট শেষে এগুলো কেউ পরিষ্কার করে না, যার ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতে হয়। ঢাকা-৮ আসনের বাসিন্দা ও শিক্ষক রকিকুল আলম বলেন, আচরণবিধি মানা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি প্রার্থীদের রাজনৈতিক পরিপক্বতারও পরীক্ষা। যারা শুরুতেই নিয়ম ভাঙছেন, তারা ক্ষমতায় গেলে আইন মানবেন—এমন আস্থা তৈরি হয় না।

সম্পর্কিত খবর

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
আওয়ামী লীগ

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

আগস্ট ৩, ২০২৬
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান সংবাদ

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না
অন্যান্য

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে, ত্রিবেদীকে হুমায়ুন

হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে, ত্রিবেদীকে হুমায়ুন

আগস্ট ৩, ২০২৬
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

আগস্ট ৩, ২০২৬
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০