শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

জানুয়ারি ২৬, ২০২৬
A A
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

১২ জন মাদ্রাসা ছাত্রের এইচআইভি পজিটিভ নিয়ে এমপির বক্তব্যটি ভুয়া বললেন নওগাঁর সিভিল সার্জন

ধর্ষকের রক্ষক যখন বিএনপি’র নারী সংসদ সদস্য!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যেই দায়িত্ব গ্রহণের শুরু থেকে রেজিস্টার্ড রিকশা চালু, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তাব তিনি প্রশাসনের কাছে তুলে ধরেন। সর্বশেষ সেন্ট্রাল ফিল্ডের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, সাইকেল চুরিসহ নানা ধরনের ঘটনা নিয়মিত ঘটছে।

তিনি আরও উল্লেখ করেন, নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারেন না এবং প্রায়ই হেনস্তার শিকার হন। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের প্রস্তাব প্রশাসন থেকে ফেরত আসায় ওই দেয়াল টপকিয়ে বহিরাগতদের প্রবেশ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কিশোরদের কানে ধরে ওঠবস করানোর প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেন, গত মাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ ধরনের কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হন। তিনি স্বীকার করেন, তার পদ্ধতি ভুল হতে পারে, তবে প্রশাসনের স্থবিরতা ও পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার সমস্ত ভাবনা ও উদ্যোগই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে কেন্দ্র করে।

পোস্টে তিনি আরও লেখেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় আইনের সীমার বাইরে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারও প্রতি অভিমান বা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এদিকে সন্ধ্যায় কয়েকজন কিশোরকে কানে ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা একদল কিশোর নিজেরাই কানে ধরে ওঠবস করছে এবং হাতে লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন সর্বমিত্র চাকমা।

সম্পর্কিত খবর

১২ জন মাদ্রাসা ছাত্রের এইচআইভি পজিটিভ নিয়ে এমপির বক্তব্যটি ভুয়া বললেন নওগাঁর সিভিল সার্জন
বাংলাদেশ

১২ জন মাদ্রাসা ছাত্রের এইচআইভি পজিটিভ নিয়ে এমপির বক্তব্যটি ভুয়া বললেন নওগাঁর সিভিল সার্জন

আগস্ট ২১, ২০২৬
ধর্ষকের রক্ষক যখন বিএনপি’র নারী সংসদ সদস্য!
বিএনপি

ধর্ষকের রক্ষক যখন বিএনপি’র নারী সংসদ সদস্য!

আগস্ট ২০, ২০২৬
দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বিএনপি

দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

আগস্ট ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বন্ধ হবে কিছু বিশেষ ভাতা ও সুবিধা

    চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি গাজী নজরুল হৃদরোগে আক্রান্ত, রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

এমপি গাজী নজরুল হৃদরোগে আক্রান্ত, রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি

আগস্ট ২১, ২০২৬
বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: জামায়াত আমির

বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: জামায়াত আমির

আগস্ট ২১, ২০২৬
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

আগস্ট ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০