মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপির ১৬ প্রার্থীর সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক

জানুয়ারি ২৭, ২০২৬
A A
বিএনপির ১৬ প্রার্থীর সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সমর্থিত ১৬ জন প্রার্থীর সম্পদের বৈধতা যাচাইয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে এই বিশেষ অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

সম্প্রতি টিআইবি এক সংবাদ সম্মেলনে জানায়, এবারের নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি, যার মধ্যে ২৭ জন প্রার্থীর সম্পদ শতকোটি টাকার উপরে। এই ‘শতকোটিপতি’দের মধ্যে ১৬ জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। বাকি ১১ জনের মধ্যে ৯ জন স্বতন্ত্র প্রার্থী হলেও তারা মূলত বিএনপির মতাদর্শী হিসেবে পরিচিত। টিআইবির এই তালিকা এবং প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্যের ভিত্তিতেই দুদক তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, মূলত সম্পদের উৎসের বৈধতা খতিয়ে দেখাই এই অনুসন্ধানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতেই কমিশন কাজ করে। বর্তমানে তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই ওই ১৬ প্রার্থীর নাম প্রকাশ করা হচ্ছে না।”

আরওপড়ুন

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

তবে লক্ষ্য করার মতো বিষয় হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো প্রার্থীর বিরুদ্ধে আপাতত কোনো অনুসন্ধান চালাচ্ছে না দুদক। বিশেষ করে এনসিপির অন্যতম আলোচিত মুখ সারজিস আলমের আয়কর নথি ও হলফনামার তথ্যে গরমিল নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তার বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রসঙ্গে দুদক জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ কমিশন আইন ও বিধি অনুযায়ী জমা পড়লে তারা ব্যবস্থা নেবে।

দুদক কর্মকর্তারা সতর্ক করেছেন যে, নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যের সাথে কারো বাস্তব সম্পদের অসংগতি পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার
প্রধান সংবাদ

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
আন্তর্জাতিক

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০