বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ২৭, ২০২৬
A A
বিড়ি চাওয়াকে কেন্দ্র করে ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
Share on FacebookShare on Twitter

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরাপুর ইউনিয়নের বানাই বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এ সময় হামলায় আহত জুয়েল তালুকদার নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরে রূপ নেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে।

ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাজারের এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগত লোক এনে একটি ‘আওয়ামী চক্র’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে হামলার শিকার জুয়েল তালুকদার এই ঘটনার জন্য ফয়সাল তালুকদারকে দায়ী করেছেন।

পাল্টা অভিযোগ করে ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার বলেন, “জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সেজে মূল ধারার দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে।” ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বাদশা তালুকদারও। তিনি জানান, ঘটনার সময় তিনি রংপুরে অবস্থান করছিলেন।

আরওপড়ুন

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

বরাদ্দের চাল বিএনপি নেতার ইটভাটায়, দলীয় পদ স্থগিত

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, দলীয় কার্যালয় ও ছবি ভাঙচুরের ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার
বাংলাদেশ

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

মার্চ ২৬, ২০২৬
বরাদ্দের চাল বিএনপি নেতার ইটভাটায়, দলীয় পদ স্থগিত
বাংলাদেশ

বরাদ্দের চাল বিএনপি নেতার ইটভাটায়, দলীয় পদ স্থগিত

মার্চ ২৬, ২০২৬
বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
বাংলাদেশ

বিএনপি নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মার্চ ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৬
খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

মার্চ ২৬, ২০২৬
উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার

উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার

মার্চ ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০