শুক্রবার, জুন ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

রাজশাহী-২ ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
রাজশাহী-২ ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের ভোটারদের রাজনৈতিক ভাবনা ও অগ্রাধিকার নিয়ে পরিচালিত একটি গবেষণা জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৩৩ দশমিক ২ শতাংশ মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে জামায়াতে ইসলামী। একই প্রশ্নে বিএনপিকে এগিয়ে নিতে সক্ষম বলে মত দিয়েছেন ২৫ দশমিক ৯ শতাংশ ভোটার।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনের ভোটারদের চিন্তা-ভাবনা’ শীর্ষক গবেষণার উপাত্ত উপস্থাপন করেন ন্যাশনাল রিসার্চ ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. জে এ এম সকিলউর রহমান।

তিনি জানান, গবেষণার আওতায় রাজশাহী-২ আসনের ৩০টি ওয়ার্ডের প্রতিটি ভোটকেন্দ্র থেকে ভোটার তালিকা অনুসারে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে স্ট্রাটিফাইড র‍্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি প্রয়োগ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপে মোট ৮৮৯ জন ভোটার অংশ নেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ দশমিক ৬ শতাংশ এবং নারী ভোটার ৪৮ দশমিক ৪ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, ৮৫ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে। এ বিষয়ে নেতিবাচক মত দিয়েছেন ১১ দশমিক ৭ শতাংশ এবং সিদ্ধান্তহীন রয়েছেন ২ দশমিক ৮ শতাংশ ভোটার। আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী ৮৪ দশমিক ৫ শতাংশ ভোটার, ভোট দিতে অনিচ্ছুক ৩ দশমিক ১ শতাংশ এবং সিদ্ধান্তহীন ১২ দশমিক ৪ শতাংশ।
জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন ৬৭ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা।

আরওপড়ুন

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কমে প্রায় অর্ধেকে নেমেছে

এ দাবি সমর্থন করেন না ৫ দশমিক ৬ শতাংশ এবং এখনও সিদ্ধান্ত নেননি ২৬ দশমিক ৫ শতাংশ ভোটার।
রাজনৈতিক দলভিত্তিক সমর্থনের চিত্রে দেখা যায়, বিএনপিকে সমর্থন করেন ২৫ দশমিক ৯ শতাংশ, জামায়াতে ইসলামীকে ৩৩ দশমিক ২ শতাংশ, অন্যান্য দলকে ৪ দশমিক ৯ শতাংশ এবং ৩৬ শতাংশ উত্তরদাতা এখনও সিদ্ধান্তহীন।

এ ছাড়া ভোটারদের অগ্রাধিকার প্রসঙ্গে জরিপে উঠে এসেছে—দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিয়েছেন ২৪ দশমিক ৬ শতাংশ, কর্মসংস্থানকে ১৯ দশমিক ৩ শতাংশ, শিক্ষাকে ১৫ দশমিক ৯ শতাংশ, অর্থনৈতিক উন্নয়নকে ১৩ দশমিক ২ শতাংশ এবং অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন ২৭ শতাংশ উত্তরদাতা।

সংবাদ সম্মেলন শেষে ন্যাশনাল রিসার্চ ফোরামের সদস্য স্বপন কুমার রায় জানান, এটি একটি স্বেচ্ছাসেবাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, যার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। দেশের উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও গবেষণা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গত ৫ ডিসেম্বর থেকে জরিপ কার্যক্রম শুরু হয়েছে এবং গবেষণাটি এখনও চলমান। আজ উপস্থাপিত তথ্য গবেষণার একটি অংশ; নির্বাচন শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

এ সময় ন্যাশনাল রিসার্চ ফোরামের সদস্য ডা. নাজীব ওয়াদুদসহ সংশ্লিষ্ট অন্যান্য গবেষক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!
আওয়ামী লীগ

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

জুন ২৬, ২০২৬
ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কমে প্রায় অর্ধেকে নেমেছে
ফিচার

ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কমে প্রায় অর্ধেকে নেমেছে

জুন ২৫, ২০২৬
ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা!
প্রধান সংবাদ

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা!

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন প্রজন্মের সাবমেরিন উন্মোচন করল চীন

নতুন প্রজন্মের সাবমেরিন উন্মোচন করল চীন

জুন ২৬, ২০২৬
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

জুন ২৬, ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

জুন ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০