সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আগস্ট ৮, ২০২৬
A A
সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

গাজীপুরে এক সাবেক নারী সেনাসদস্যকে (২৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহ আলম খলিফার (৫০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম (৩৪) বাদী হয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় এই মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই বিএনপি নেতা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

অভিযুক্ত শাহ আলম খলিফা গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের মৃত রহমত খলিফার ছেলে। তিনি পিরুজালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাবেক নারী সেনাসদস্যকে দীর্ঘদিন ধরেই পথচলতি অবস্থায় প্রেম নিবেদন ও অনৈতিক কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন শাহ আলম খলিফা। বিষয়টি ভুক্তভোগী তাঁর স্বামীকে জানালে, স্বামী ওই বিএনপি নেতাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এবং স্ত্রীকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন।

আরওপড়ুন

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

পরবর্তীতে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী নিজের বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে পিরুজালী মধ্যপাড়া গ্রামের একটি জমিতে যান। সেখানে জমি মাপার কাজ চলাকালে পূর্ব শত্রুতার জেরে শাহ আলম খলিফা তাঁর ৫-৬ জন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ এসে কাজে বাধা দেন। এ সময় ওই নারী প্রতিবাদ করলে শাহ আলম আবারো তাঁকে কুপ্রস্তাব দেন।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে মারধর করা হয় এবং একপর্যায়ে শাহ আলম তাঁর হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। মোবাইল উদ্ধারের চেষ্টা করলে শাহ আলম ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে ঘরের ভেতর নিয়ে যান এবং শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্ত ইউপি সদস্য শাহ আলম খলিফাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮
আওয়ামী লীগ

সাভারে মহাসড়কে বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৮

সেপ্টেম্বর ১৪, ২০২৬
তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ
অন্যান্য

তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০