রবিবার, আগস্ট ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

লাশের উপর দিয়ে যাবে কিন্তু ব্যালটবাক্সে হাত দিতে পারবে না: আনসার মহাপরিচালক

ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
লাশের উপর দিয়ে যাবে কিন্তু ব্যালটবাক্সে হাত দিতে পারবে না: আনসার মহাপরিচালক
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কঠোর ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এই নির্দেশনা দেন।

বাহিনীর সদস্যদের উদ্দেশে মহাপরিচালক অত্যন্ত দৃঢ়ভাবে বলেন, “লাশের ওপর দিয়ে যাবে কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে পারবে না।” তিনি হুশিয়ারি দেন যে, সন্ত্রাসীদের কোনো চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতেও ভোটকেন্দ্র ত্যাগ করা চলবে না। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আমানত রক্ষা করতে হবে।

এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরের ৩৬টি থানার ২,১৩১টি ভোটকেন্দ্রে ২৭,৭০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। মহাপরিচালক জানান, কোনো বিশৃঙ্খলা হলে সদস্যরা অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য জানাবেন। বিশেষ বিষয় হলো, ইন্টারনেট সংযোগ না থাকলেও এই অ্যাপটি কাজ করতে সক্ষম, যা দ্রুত রিপোর্টিং নিশ্চিত করবে।

আরওপড়ুন

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, আগের মতো দাঁড়িয়ে থেকে অন্যদের সিল মারা দেখার দিন শেষ। ১৮ কোটি মানুষের এই আমানতের খেয়ানত করলে স্রষ্টাও ক্ষমা করবেন না। তিনি বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, নতুন বাংলাদেশের যাত্রা এখান থেকেই শুরু হবে। আগে আনসারের কাজ কেবল ব্যালট বাক্স বহন করা থাকলেও, এখন তারা প্রযুক্তিনির্ভর এবং সুসংগঠিত একটি বাহিনী হিসেবে নির্বাচনের মূল নিরাপত্তা নিশ্চিত করবে।

সম্পর্কিত খবর

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

আগস্ট ২, ২০২৬
অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন
প্রধান সংবাদ

অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন

আগস্ট ২, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত: নাহিদ
এনসিপি

জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত: নাহিদ

আগস্ট ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

আগস্ট ২, ২০২৬
মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি জামায়াতের

আগস্ট ২, ২০২৬
মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

মাদরাসাকে অবহেলা শুরু মুজিব আমল থেকে: মাহমুদুর রহমান

আগস্ট ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০