ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা দেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় নির্ধারিত সময় শেষে সারা দেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয় এবং বিরতিহীনভাবে চলে বিকেল পর্যন্ত।
নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের কথা জানানো হলেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য জানা গেছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল অনিয়মের অভিযোগ তুলেছে।







